আমাকেও যেতে হবে - মেহের আমজাদ

 




আমাকেও যেতে হবে

-মেহের আমজাদ
চির জনমের মত
প্রতিদিন এই শহর ছেড়ে
কেউ না কেউ যাচ্ছে চলে
না ফেরার দেশে।
আমাকেও যেতে হবে
আমার প্রিয় শহর ছেড়ে
চেতনার দ্বারে কড়া নড়িয়ে
বলছে যেন কেউ,
তাহলে কি আমার নামেও
হয়ে গেছে নোটিশ জারি!
বড় আতঙ্ক ভয় এবং অসহায় হয়ে
বেঁচে থাকবার প্রত্যাশায়
স্রস্টার কাছে কতবার কতভাবে
প্রার্থনায় মগ্ন হয়ে
আঁকড়ে ধরে থাকতে চেয়েছি
আমার এই প্রিয় শহরে
কিন্তু কে যেন দিচ্ছে হুঁশিয়ারি।
দুদিন আগে বা পরে
যেতে হবে নিশ্চিত জানি
তবুও আরও কিছু সময় হলে
আমার এই প্রিয় শহরে যেতাম থেকে।
লেখা-মেহের আমজাদ
মেহেরপুর,বাংলাদেশ।
তারিখঃ ২৩/০৭/২০২১

Post a Comment

0 Comments